গ্রিনল্যান্ড ইস্যুতে বৈঠক ব্যর্থ, শিগগিরই গঠন হবে ওয়ার্কিং গ্রুপ
ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই শেষ হয়েছে। তবে এই জটিল সংকটের সমাধান খুঁজতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে তিন পক্ষ।
বৈঠক শেষে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের জানান, আলোচনাটি গঠনমূলক হলেও ওয়াশিংটনের সাথে গ্রিনল্যান্ড নিয়ে তাদের মৌলিক মতানৈক্য রয়েছে। তিনি স্পষ্ট করে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বীপটি দখলের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে তারা আগ্রহী হলেও অধিগ্রহণের প্রস্তাবকে সমর্থন করবে না কোপেনহেগেন। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বক্তব্য বৈঠকের গুরুত্ব কমিয়েছে বলেও মনে করছেন প্রতিনিধিরা, যেখানে তিনি ন্যাটোর নেতৃত্বে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের দাবি জানিয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে রাশিয়া বা চীনের হাতে দ্বীপটি চলে যাওয়ার আশঙ্কা তুলে ধরেছিলেন। এমন পরিস্থিতিতেও আলোচনার বন্ধন অটুট রাখতে ভবিষ্যতের কূটনৈতিক পদক্ষেপের জন্য ওই ওয়ার্কিং গ্রুপের ওপর ভরসা করছে উভয় পক্ষ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গ্রিনল্যান্ড ইস্যুতে বৈঠক ব্যর্থ, শিগগিরই গঠন হবে ওয়ার্কিং গ্রুপ
ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই শেষ হয়েছে। তবে এই জটিল সংকটের সমাধান খুঁজতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে তিন পক্ষ।
বৈঠক শেষে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের জানান, আলোচনাটি গঠনমূলক হলেও ওয়াশিংটনের সাথে গ্রিনল্যান্ড নিয়ে তাদের মৌলিক মতানৈক্য রয়েছে। তিনি স্পষ্ট করে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বীপটি দখলের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে তারা আগ্রহী হলেও অধিগ্রহণের প্রস্তাবকে সমর্থন করবে না কোপেনহেগেন। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বক্তব্য বৈঠকের গুরুত্ব কমিয়েছে বলেও মনে করছেন প্রতিনিধিরা, যেখানে তিনি ন্যাটোর নেতৃত্বে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের দাবি জানিয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে রাশিয়া বা চীনের হাতে দ্বীপটি চলে যাওয়ার আশঙ্কা তুলে ধরেছিলেন। এমন পরিস্থিতিতেও আলোচনার বন্ধন অটুট রাখতে ভবিষ্যতের কূটনৈতিক পদক্ষেপের জন্য ওই ওয়ার্কিং গ্রুপের ওপর ভরসা করছে উভয় পক্ষ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…