গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান, বৈঠকে সমাধানহীনতা

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ২:৫০ এএম
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান, বৈঠকে সমাধানহীনতা

গ্রিনল্যান্ডের মালিকানা ও ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। আলোচনার অগ্রগতি না থাকলেও সম্ভাব্য সমাধানের পথ খুঁজতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি উচ্চ পর্যায়ের ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা।

বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাফ জানিয়ে দেন, তারা ওয়াশিংটনের সাথে সহযোগিতা চালিয়ে যেতে ইচ্ছুক কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দ্বীপ দখলের পরিকল্পনা মেনে নেবে না কোপেনহেগেন। ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, রাশিয়া বা চীনের হাতে পড়ার আগেই ন্যাটোর নেতৃত্বে গ্রিনল্যান্ড দখল করতে হবে যুক্তরাষ্ট্রকে। এই মন্তব্যের কারণে বৈঠকের পরিবেশ কিছুটা তিক্ত হয়েছে বলে জানিয়েছেন ডেনিশ ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা।

ওয়াশিংটনের সাথে গ্রিনল্যান্ডের একাধিক মৌলিক বিষয়ে মতপার্থক্য রয়েছে বলে স্বীকার করেছেন ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী। তবে বিষয়টি যেন আরও জটিল আকার না ধারণ করে, সেজন্য আলোচনার জারি রাখার ওপরই গুরুত্ব দিয়েছেন তারা। আগামী দিনে গঠন করা হবে এই ওয়ার্কিং গ্রুপের মাধ্যমেই বিরোধের অবসানের চেষ্টা করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...