বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের দখলদারিত্বে রাজি নয় ডেনমার্ক, গ্রিনল্যান্ড নিয়ে বৈঠক ব্যর্থ

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ২:২৩ এএম
যুক্তরাষ্ট্রের দখলদারিত্বে রাজি নয় ডেনমার্ক, গ্রিনল্যান্ড নিয়ে বৈঠক ব্যর্থ

গ্রিনল্যান্ডকে নিজেদের দখলে নেওয়ার মার্কিন পরিকল্পনার বিরোধিতায় অনড় রয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। ওয়াশিংটনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় উচ্চ পর্যায়ের বৈঠকে এ ইস্যুতে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। তবে পরিস্থিতি মোকাবিলায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা।

বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের জানান, আলোচনাটি গঠনমূলক ছিল কিন্তু মৌলিক বিষয়ে মতপার্থক্য রয়েই গেছে। তিনি স্পষ্ট করে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে তারা প্রস্তুত থাকলেও দ্বীপটি দখলের প্রস্তাবের প্রতি কোনো সমর্থন থাকবে না কোপেনহেগেনের।

বিজ্ঞাপন

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট বৈঠকের গুরুত্ব কমিয়ে দিয়েছে বলে মনে করছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা। ট্রাম্প তার পোস্টে দাবি করেছেন, রাশিয়া বা চীনের দখলে যাওয়ার আগেই ন্যাটোর নেতৃত্বে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে হবে যুক্তরাষ্ট্রকে। এমন মনোভাবের কারণে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...