বিজ্ঞাপন

গ্রিনল্যান্ড ইস্যুতে আপস নেই, সমাধানে ওয়ার্কিং গ্রুপ

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ১:৪১ এএম
গ্রিনল্যান্ড ইস্যুতে আপস নেই, সমাধানে ওয়ার্কিং গ্রুপ

গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় উচ্চ পর্যায়ের বৈঠকে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। তবে এই জটিলতা নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

বৈঠক সমাপ্তির পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন গণমাধ্যমকে জানান, আলোচনাটি গঠনমূলক হলেও ওয়াশিংটনের সাথে গ্রিনল্যান্ড বিষয়ক মৌলিক দ্বিমত রয়েছে তাদের। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি বা পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে তারা প্রস্তুত থাকলেও দ্বীপটি দখলের প্রস্তাবের বিরোধিতা করেছেন তিনি। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বক্তব্যের কারণে এই বৈঠকের গুরুত্ব কিছুটা কমে গেছে বলে মনে করছেন ডেনিশ ও গ্রিনল্যান্ডের কর্মকর্তারা। ট্রাম্প তার ওই পোস্টে দাবি করেছিলেন, গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে আনতে ন্যাটোর নেতৃত্ব দরকার, অন্যথায় চীন বা রাশিয়া এটি দখল করে ফেলতে পারে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, এই কূটনৈতিক টানাপোড়েনের মাঝে ওয়ার্কিং গ্রুপ গঠন পরিস্থিতি শান্ত রাখতে এবং ভবিষ্যতের কূটনৈতিক পথ সুগম করতে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...