গ্রিনল্যান্ড ইস্যুতে বৈঠক ব্যর্থ, দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করল ডেনমার্ক
ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক কোনো ফলপ্রসূ সমাধান ছাড়াই শেষ হয়েছে। তবে এই জটিলতা নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে তিন পক্ষ।
বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের জানান, যদিও আলোচনা গঠনমূলক ছিল, তবে গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তাদের মৌলিক দ্বন্দ্ব রয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে তারা আগ্রহী হলেও দ্বীপটির ওপর কর্তৃত্ব বিস্তারের যেকোনো পদক্ষেপের বিরোধিতা করবে কোপেনহেগেন।

অন্যদিকে, ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বৈঠকের পরিবেশ কিছুটা তিক্ত হয়েছে বলে জানা গেছে। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, গ্রিনল্যান্ড দখলে ন্যাটোকে নেতৃত্ব দিতে হবে, নতুবা রাশিয়া বা চীন এই সুযোগ নিতে পারে, যা বৈঠকের গুরুত্ব কমিয়ে দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গ্রিনল্যান্ড ইস্যুতে বৈঠক ব্যর্থ, দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করল ডেনমার্ক
ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক কোনো ফলপ্রসূ সমাধান ছাড়াই শেষ হয়েছে। তবে এই জটিলতা নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে তিন পক্ষ।
বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের জানান, যদিও আলোচনা গঠনমূলক ছিল, তবে গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তাদের মৌলিক দ্বন্দ্ব রয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে তারা আগ্রহী হলেও দ্বীপটির ওপর কর্তৃত্ব বিস্তারের যেকোনো পদক্ষেপের বিরোধিতা করবে কোপেনহেগেন।

অন্যদিকে, ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বৈঠকের পরিবেশ কিছুটা তিক্ত হয়েছে বলে জানা গেছে। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, গ্রিনল্যান্ড দখলে ন্যাটোকে নেতৃত্ব দিতে হবে, নতুবা রাশিয়া বা চীন এই সুযোগ নিতে পারে, যা বৈঠকের গুরুত্ব কমিয়ে দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…