ট্রাম্পের দখলদারিত্ব মেনে নেবে না ডেনমার্ক, গড়বে নতুন ফোরাম
গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে ওয়াশিংটনে অনুষ্ঠিত প্রথম দফা উচ্চ পর্যায়ের বৈঠক থেকে কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে চলমান এই বিরোধ নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ কার্যকরী গ্রুপ বা ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সম্মত হয়েছে তিন পক্ষ।
বৈঠক শেষে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে তাদের মৌলিক মতপার্থক্য রয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে একসঙ্গে কাজ করতে তারা আগ্রহী হলেও দ্বীপটি দখল করার পরিকল্পনার বিরোধিতা করছে কোপেনহেগেন। রাসমুসেন মনে করেন, বৈঠকটি গঠনমূলক ছিল কিন্তু দ্বীপটি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান তাদের জন্য গ্রহণযোগ্য নয়।

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা মনে করছেন, ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের কারণে বৈঠকের গুরুত্ব অনেকাংশে কমে গেছে। ওই পোস্টে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখল করার আগেই ন্যাটোর নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে এটি নিয়ে নিতে হবে। এমন প্রেক্ষাপটে সম্ভাব্য কূটনৈতিক সমাধানের পথ খুঁজতেই নতুন কার্যকরী গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্পের দখলদারিত্ব মেনে নেবে না ডেনমার্ক, গড়বে নতুন ফোরাম
গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে ওয়াশিংটনে অনুষ্ঠিত প্রথম দফা উচ্চ পর্যায়ের বৈঠক থেকে কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে চলমান এই বিরোধ নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ কার্যকরী গ্রুপ বা ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সম্মত হয়েছে তিন পক্ষ।
বৈঠক শেষে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে তাদের মৌলিক মতপার্থক্য রয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে একসঙ্গে কাজ করতে তারা আগ্রহী হলেও দ্বীপটি দখল করার পরিকল্পনার বিরোধিতা করছে কোপেনহেগেন। রাসমুসেন মনে করেন, বৈঠকটি গঠনমূলক ছিল কিন্তু দ্বীপটি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান তাদের জন্য গ্রহণযোগ্য নয়।

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা মনে করছেন, ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের কারণে বৈঠকের গুরুত্ব অনেকাংশে কমে গেছে। ওই পোস্টে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখল করার আগেই ন্যাটোর নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে এটি নিয়ে নিতে হবে। এমন প্রেক্ষাপটে সম্ভাব্য কূটনৈতিক সমাধানের পথ খুঁজতেই নতুন কার্যকরী গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…