বিজ্ঞাপন

গ্রিনল্যান্ড নিয়ে সমাধানের পথ দেখছে না ট্রাম্প-ডেনমার্ক বৈঠক

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ১:২০ এএম
গ্রিনল্যান্ড নিয়ে সমাধানের পথ দেখছে না ট্রাম্প-ডেনমার্ক বৈঠক

ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠক গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো কার্যকর সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তবে এই জটিলতা নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের ঐকমত্যে পৌঁছেছে তিন পক্ষ।

বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা তাদের জন্য গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমেরিকার সাথে কাজ করতে তারা আগ্রহী হলেও দ্বীপটি দখলের কোনো পরিকল্পনার বিরোধিতা করবে কোপেনহেগেন।

বিজ্ঞাপন

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একটি বিতর্কিত পোস্ট বৈঠকের গুরুত্ব নস্যাৎ করেছে বলে মনে করছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ড প্রতিনিধিরা। ওই পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো গ্রিনল্যান্ড দখল না করলে রাশিয়া বা চীন সেখানে প্রভাব বিস্তার করতে পারে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...