বিজ্ঞাপন

গ্রিনল্যান্ড নিয়ে বৈঠকে সমাধান নেই, দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ১২:২২ এএম
গ্রিনল্যান্ড নিয়ে বৈঠকে সমাধান নেই, দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান

ওয়াশিংটনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড। তবে এই জটিলতা নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের জানান, আলোচনাটি গঠনমূলক হলেও ওয়াশিংটন এবং গ্রিনল্যান্ডের মধ্যে মৌলিক মতপার্থক্য রয়েছে। তিনি স্পষ্ট করে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল করার ইচ্ছা মোটেও গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত থাকলেও দ্বীপটি দখলের পরিকল্পনার বিরোধিতা করবে কোপেনহেগেন।

বিজ্ঞাপন

এদিকে, ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের কারণে বৈঠকটি গুরুত্ব হারিয়েছে বলে মনে করছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোকে গ্রিনল্যান্ড দখল করতে হবে, অন্যথায় রাশিয়া বা চীন এটি দখল করতে পারে। এমন পরিস্থিতিতে ভূ-রাজনৈতিক এই উত্তেজনা কীভাবে মিটমাট হয়, তা নিয়ে আগামী দিনে চোখ থাকবে বিশ্ববাসীর।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...