বিজ্ঞাপন

ইরানে হামলার সুযোগ দেবে না রিয়াদ, স্পষ্ট সৌদি অবস্থান

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ১২:০০ এএম
ইরানে হামলার সুযোগ দেবে না রিয়াদ, স্পষ্ট সৌদি অবস্থান

ইরানের বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব। সৌদি সামরিক বাহিনীর খুব কাছের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানে চলমান বিক্ষোভ দমনের জেরে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিচ্ছে, যার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে। তবে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে, আক্রমণ করা হলে তারা প্রতিবেশী দেশ ও জলসীমায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং জাহাজে আঘাত হানতে প্রস্তুত।

বিজ্ঞাপন

চীনের মধ্যস্থতায় সম্প্রতি সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা কমে আসছে। এমতাবস্থায় রিয়াদের এই অবস্থান মধ্যপ্রাচ্যে সরাসরি সংঘাত রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...