বিজ্ঞাপন

গ্রিনল্যান্ড ইস্যুতে চরম বিরোধ, সমাধানে নতুন উদ্যোগ

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ১১:৩৭ পিএম
গ্রিনল্যান্ড ইস্যুতে চরম বিরোধ, সমাধানে নতুন উদ্যোগ

ওয়াশিংটনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের মধ্যে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। তবে এই জটিল সংকটের সম্ভাব্য সমাধান খুঁজতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি উচ্চ পর্যায়ের কার্যনির্বাহী গ্রুপ বা ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা।

বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে গ্রিনল্যান্ড ইস্যুতে মৌলিক মতপার্থক্য রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ওয়াশিংটনের সাথে কাজ করতে তারা প্রস্তুত থাকলেও দ্বীপটি দখলের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট, যেখানে তিনি রাশিয়া বা চীনের হুমকির কথা উল্লেখ করে ন্যাটোর মাধ্যমে গ্রিনল্যান্ড দখলের কথা বলেছেন, তা বৈঠকের গুরুত্ব কমিয়ে দিয়েছে বলে মনে করছেন কোপেনহেগেন ও নুউকের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসনের এমন আগ্রাসী অবস্থানের মধ্যেও কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চায় ডেনমার্ক। তবে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের এই দাবির মুখে আগামী দিনগুলোতে দুই পক্ষের সম্পর্ক কোন দিকে গড়ায় তা নিয়ে দেখার বিষয় রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...