গ্রিনল্যান্ড নিয়ে সমাধানহীন বৈঠক, ট্রাম্পের দাবি প্রত্যাখ্যাত
ওয়াশিংটনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। তবে এ বিরোধ নিরসনে সম্ভাব্য পথ খুঁজতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি উচ্চ পর্যায়ের কার্যকরী গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানিয়েছেন, আলোচনাটি গঠনমূলক হলেও ওয়াশিংটনের সঙ্গে তাদের মতপার্থক্য রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের যে ইঙ্গিত দিয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। রাসমুসেন স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে তারা রাজি থাকলেও দ্বীপটি দখল করার পরিকল্পনাকে তারা সমর্থন করবে না। এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন, রাশিয়া বা চীন যাতে গ্রিনল্যান্ড দখল করতে না পারে, সেজন্য ন্যাটোর নেতৃত্বে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে হবে যুক্তরাষ্ট্রকে।

সাম্প্রতিক সময়ে ট্রাম্পের এই সামাজিক মাধ্যমের পোস্টের কারণে বৈঠকের গুরুত্ব কিছুটা হ্রাস পেয়েছে বলে মনে করছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা। বর্তমানে বিষয়টি নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে গঠিতব্য ওয়ার্কিং গ্রুপের ওপর ভর করা হচ্ছে, যেখানে একটি কূটনৈতিক সমাধানের সন্ধান পাওয়ার আশা করছে সব পক্ষ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গ্রিনল্যান্ড নিয়ে সমাধানহীন বৈঠক, ট্রাম্পের দাবি প্রত্যাখ্যাত
ওয়াশিংটনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। তবে এ বিরোধ নিরসনে সম্ভাব্য পথ খুঁজতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি উচ্চ পর্যায়ের কার্যকরী গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানিয়েছেন, আলোচনাটি গঠনমূলক হলেও ওয়াশিংটনের সঙ্গে তাদের মতপার্থক্য রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের যে ইঙ্গিত দিয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। রাসমুসেন স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে তারা রাজি থাকলেও দ্বীপটি দখল করার পরিকল্পনাকে তারা সমর্থন করবে না। এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন, রাশিয়া বা চীন যাতে গ্রিনল্যান্ড দখল করতে না পারে, সেজন্য ন্যাটোর নেতৃত্বে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে হবে যুক্তরাষ্ট্রকে।

সাম্প্রতিক সময়ে ট্রাম্পের এই সামাজিক মাধ্যমের পোস্টের কারণে বৈঠকের গুরুত্ব কিছুটা হ্রাস পেয়েছে বলে মনে করছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা। বর্তমানে বিষয়টি নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে গঠিতব্য ওয়ার্কিং গ্রুপের ওপর ভর করা হচ্ছে, যেখানে একটি কূটনৈতিক সমাধানের সন্ধান পাওয়ার আশা করছে সব পক্ষ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…