বিজ্ঞাপন

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের দাবিতে বৈঠক ব্যর্থ, তৈরি হচ্ছে ওয়ার্কিং গ্রুপ

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ১১:২১ পিএম
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের দাবিতে বৈঠক ব্যর্থ, তৈরি হচ্ছে ওয়ার্কিং গ্রুপ

ওয়াশিংটনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। তবে এই জটিলতা নিরসনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি উচ্চ পর্যায়ের ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানিয়েছেন, আলোচনাটি গঠনমূলক হলেও গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটনের সাথে তাদের মধ্যে মৌলিক মতপার্থক্য বিরাজ করছে। তিনি স্পষ্ট করে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটি দখল করতে চাইছেন, যা ডেনমার্কের জন্য মোটেও গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত থাকলেও গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার প্রতি কোনো সমর্থন থাকবে না।

বিজ্ঞাপন

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট বৈঠকের গুরুত্ব কমিয়ে দিয়েছে বলে মনে করছেন কোপেনহেগেন ও নুকের প্রতিনিধিরা। সেখানে ট্রাম্প দাবি করেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের দখলে আনতে ন্যাটোকে নেতৃত্ব দিতে হবে; অন্যথায় রাশিয়া বা চীন ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে পারে, যা এই আলোচনাকে জটিল করে তুলেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...