বিজ্ঞাপন

গ্রিনল্যান্ড ইস্যুতে ওয়াশিংটন বৈঠক, সমাধানের লক্ষণ নেই

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ১০:১৯ পিএম
গ্রিনল্যান্ড ইস্যুতে ওয়াশিংটন বৈঠক, সমাধানের লক্ষণ নেই

যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি তিন পক্ষ। ওয়াশিংটনে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বীপটি দখলের পরিকল্পনার বিরোধিতা করেছে ডেনমার্ক। তবে এই জটিলতা কাটাতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা।

বৈঠক সমাপ্তির পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন গণমাধ্যমকে জানান, আলোচনাটি গঠনমূলক হলেও গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তাদের মৌলিক দ্বন্দ্ব রয়েছে। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের যে ইচ্ছা পোষণ করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত থাকলেও দ্বীপটি দখল বা সার্বভৌমত্ব হারানোর কোনো পরিকল্পনাকেই সমর্থন করবে না কোপেনহেগেন।

বিজ্ঞাপন

এদিকে, ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এই কূটনৈতিক বৈঠকের গুরুত্বকে কিছুটা কমিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন ডেনিশ ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা। ট্রাম্প ওই পোস্টে দাবি করেছিলেন যে, রাশিয়া বা চীনের হাত থেকে বাঁচাতে গ্রিনল্যান্ড দখলে ন্যাটোর নেতৃত্ব দরকার। এমন পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা বাড়লেও ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...