বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার লেখক উৎসব বাতিল, ফিলিস্তিনি লেখিকার কাছে ক্ষমা

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ৯:০৭ পিএম
অস্ট্রেলিয়ার লেখক উৎসব বাতিল, ফিলিস্তিনি লেখিকার কাছে ক্ষমা

ফিলিস্তিনি বংশোদ্ভূত লেখক রান্দা আবদেল-ফাত্তাহকে বয়কটের কারণে অস্ট্রেলিয়ার সপ্তাহব্যাপী রাইটার্স ফেস্টিভাল বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে গত বৃহস্পতিবার অ্যাডিলেড ফেস্টিভ্যাল বোর্ড ওই লেখকের প্রতি সৃষ্ট ক্ষতির জন্য নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেছে এবং ২০২৭ সালের আসরে তাকে অগ্রিম আমন্ত্রণ জানিয়েছে।

এক বিবৃতিতে ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, বুদ্ধিবৃত্তিক ও শৈল্পিক স্বাধীনতা রক্ষায় তারা ‘গুরুতরভাবে ব্যর্থ’ হয়েছে। প্রথমে রান্দা আবদেল-ফাত্তাহকে বক্তা হিসেবে বাদ দেওয়া হলেও প্রায় ১৮০ জন লেখক সংহতি জানিয়ে এই অনুষ্ঠান বর্জন করেন। এই বিশাল ধর্মঘটের মুখে গত বুধবার বোর্ড নির্ধারিত সময়সূচি অনুযায়ী উৎসব আয়োজন অসম্ভব হয়ে পড়ে বলে জানিয়েছিল।

বিজ্ঞাপন

১১টি উপন্যাসের রচয়িতা এই পুরস্কারপ্রাপ্ত লেখিকা বোর্ডের এই ক্ষমা প্রার্থনা গ্রহণ করেছেন। তিনি বলেন, এই ঘটনা ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর নিপীড়ন ও কণ্ঠরোধের বিরুদ্ধে সত্য প্রকাশের অধিকারের স্বীকৃতি। ফিলিস্তিনবিরোধী বর্ণবাদের বিরুদ্ধে সম্মিলিত সংহতির এটিই এক মহান বিজয় বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...