বিজ্ঞাপন

ট্রাম্পের হুমকির মুখে গ্রিনল্যান্ডে সামরিক বাহিনী পাঠাচ্ছে ফ্রান্স

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ৮:২২ পিএম
ট্রাম্পের হুমকির মুখে গ্রিনল্যান্ডে সামরিক বাহিনী পাঠাচ্ছে ফ্রান্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ম্যাক্রোঁ জানিয়েছেন, ইউরোপীয় সামরিক মহড়ার অংশ হিসেবে আগামী কয়েক দিনের মধ্যে স্থল, আকাশ ও সমুদ্রপথে সেখানে ফরাসি সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে।

নববর্ষ উপলক্ষে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট বলেন, গ্রিনল্যান্ডে ফরাসি সেনাদের একটি প্রাথমিক দল ইতিমধ্যে অবস্থান করছে। একইসঙ্গে, আর্কটিক দ্বীপটির কৌশলগত গুরুত্ব বিবেচনায় ডেনমার্কও সামরিক সরঞ্জাম ও সেনা মোতায়েন শুরু করেছে। ড্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্ভাব্য বৃহত্তর ডেনিশ ও মিত্র বাহিনীর আগমনের জন্য একটি অগ্রবর্তী সামরিক কমান্ড ইউনিট পাঠানো হয়েছে, যারা লজিস্টিক সহায়তা এবং যুদ্ধের উপযোগী অবকাঠামো তৈরির কাজ করছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প ফের জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড অপরিহার্য। তার দাবি, ওই অঞ্চলে রুশ ও চীনা বাহিনীর উপস্থিতি বাড়ছে এবং এটি রক্ষার সামর্থ্য ডেনমার্কের নেই। তিনি বলেন, ন্যাটোর নেতৃত্বে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে এলে জোটটি শক্তিশালী হবে এবং ‘গোল্ডেন ডোম’ নামক প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্যও এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে আর্কটিক অঞ্চলে ভূ-রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...