যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা দুই দশকে বেড়েছে ৫৬৯ শতাংশ

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ৭:৩৪ পিএম
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা দুই দশকে বেড়েছে ৫৬৯ শতাংশ

গত দুই দশকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। পিউ রিসার্চ সেন্টারের ২০২১-২৩ সালের আমেরিকান কমিউনিটি সার্ভের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই সময়ে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা ৫৬৯ শতাংশ বেড়েছে।

মার্কিন আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, যারা নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দেন তাদের মধ্যে ২০২১-২৩ সালে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ এককভাবে এই পরিচয় ধারণ করেছেন। ২০০০ সালে এই সংখ্যা ছিল মাত্র ৪০ হাজার। এই জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসী, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বংশোদ্ভূত এবং অন্যত্র জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূতরা অন্তর্ভুক্ত। এর মধ্যে ৯৫ শতাংশ মানুষ একমাত্র বাংলাদেশি পরিচয় ব্যবহার করেন।

২০২৩ সালের হিসাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীর ৭১ শতাংশ ছিলেন অভিবাসী। ২০০০ সালে এই হার ছিল ৮৪ শতাংশ। অনুপাত কমলেও সংখ্যার দিক থেকে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ৩৫ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৯০ হাজারে। এর মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ ৫৫ শতাংশ অভিবাসী যুক্তরাষ্ট্রে ১০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন এবং ৬০ শতাংশ ইতিমধ্যেই দেশটির নাগরিকত্ব লাভ করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...