ইরান পরিস্থিতির উন্নতিতে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ৫:৫২ পিএম
ইরান পরিস্থিতির উন্নতিতে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ইরানের অভ্যন্তরীণ সংঘাত কমে আসায় বিশ্ববাজারে তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশ্লিষ্ট মন্তব্যের পর থেকে এই দরপতন শুরু হয়। বিক্ষোভ নিস্তেজ হতে থাকায় বিনিয়োগকারীদের মনে সরবরাহ সংকটের ভয় কেটে গেছে, যার প্রভাবে দাম কমেছে।

আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসের পেছনে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাকে জানানো হয়েছে যে ইরানে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ করা হয়েছে। ফলে বৃহস্পতিবার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩ দশমিক ০ শতাংশ কমে প্রতি ব্যারেল ৬০ দশমিক ১৬ ডলারে নেমে আসে। একইসঙ্গে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৯৩ শতাংশ কমে ৬৪ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) ইরানের পরিস্থিতির কারণে তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কায় দাম প্রায় ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। এশিয়ার শেয়ারবাজারগুলোতে এদিন মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জাতীয় মুদ্রা রিয়ালের রেকর্ড পতনের কারণে গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ চলছে, যেখানে বর্তমানে এক ডলারের বিনিময়ে ১ লাখ ৪৫ হাজার রিয়াল লাগছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...