দক্ষিণ ইসরাইলে ৪.২ মাত্রার ভূমিকম্প, মৃত সাগর অঞ্চলে সতর্কতা
ইসরাইলের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার সকালে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর জেরে মৃত সাগর অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে এবং ওই এলাকায় সতর্কতা সংকেত বেজে ওঠে। দেশটির মধ্যভাগ পর্যন্ত এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই কম্পন অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণের শহর দিমোনা থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে, যা মৃত সাগরের ভূতাত্ত্বিক রিফট ভ্যালি এলাকায় অবস্থিত। কম্পনের ফলে ইসরাইলের স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়।

দেশটির জরুরি উদ্ধারকারী সংস্থা ম্যাগেন ডেভিড আদম জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি। এদিকে, কম্পন অনুভূত এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ইসরাইলি পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে, যারা বিভিন্ন স্থাপনা ও জনসমাগমস্থল পরিদর্শন করছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
দক্ষিণ ইসরাইলে ৪.২ মাত্রার ভূমিকম্প, মৃত সাগর অঞ্চলে সতর্কতা
ইসরাইলের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার সকালে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর জেরে মৃত সাগর অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে এবং ওই এলাকায় সতর্কতা সংকেত বেজে ওঠে। দেশটির মধ্যভাগ পর্যন্ত এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই কম্পন অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণের শহর দিমোনা থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে, যা মৃত সাগরের ভূতাত্ত্বিক রিফট ভ্যালি এলাকায় অবস্থিত। কম্পনের ফলে ইসরাইলের স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়।

দেশটির জরুরি উদ্ধারকারী সংস্থা ম্যাগেন ডেভিড আদম জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি। এদিকে, কম্পন অনুভূত এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ইসরাইলি পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে, যারা বিভিন্ন স্থাপনা ও জনসমাগমস্থল পরিদর্শন করছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…