বিজ্ঞাপন

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসির পরিকল্পনা নেই, জানালেন আরাগচি

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ৩:১০ পিএম
ইরানে বিক্ষোভকারীদের ফাঁসির পরিকল্পনা নেই, জানালেন আরাগচি

তেহরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়াদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো সিদ্ধান্ত নেবে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বিক্ষোভকারীদের ফাঁসির বিষয়ে সরকারের পরিকল্পনা বা ইচ্ছার কোনো অস্তিত্বই নেই।

গত বুধবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি স্পষ্ট করে জানান, ফাঁসির প্রশ্নই ওঠে না। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পক্ষ থেকে আশ্বাস এসেছে যে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং যেসব মৃত্যুদণ্ডের কথা ভাবা হচ্ছিল তা স্থগিত করা হয়েছে। ট্রাম্প বলেন, এটি একটি খুব ইতিবাচক বার্তা।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও ট্রাম্পের এই মন্তব্য পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। যদিও উত্তেজনা বাড়লে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছিল। জাতীয় নিরাপত্তা পরিষদের ব্রিফিং শেষে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বিভিন্ন বিকল্প বিবেচনা করছেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য পরিস্থিতির উন্নতির দিকে নজর রাখছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...