বিজ্ঞাপন

ইরানের নেতা হিসেবে পাহলভির গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ১:৪১ পিএম
ইরানের নেতা হিসেবে পাহলভির গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ ট্রাম্পের

ইরানের বিরোধী নেতা রেজা পাহলভি কি আদৌ দেশটির জনগণের সমর্থন পেতে সক্ষম হবেন—সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, পাহলভি ব্যক্তিগতভাবে খুব ভদ্র মনে হলেও তার নেতৃত্বে ইরানের মানুষ কতটা একাত্ম হবেন তা নিশ্চিত নন তিনি।

এ সময় ট্রাম্প বলেন, বিক্ষোভের মুখে ইরানের বর্তমান ধর্মীয় শাসনব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগেই দেশ ছেড়ে পালানো ৬৫ বছর বয়সী রেজা পাহলভি সাম্প্রতিক আন্দোলনে একটি পরিচিত কণ্ঠস্বর হলেও দেশের অভ্যন্তরে বিরোধী শক্তিগুলো বিভক্ত। মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, তেহরানের সরকার পতন হোক বা না হোক, সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং যদি ইরানিরা পাহলভিকে মেনে নেয় তবে তা তার কাছেও গ্রহণযোগ্য হবে।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় অচলাবস্থা তৈরির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দায়ী। এছাড়া ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলকে নিয়ে বিচার বিভাগের তদন্তের বিরোধিতা করে রিপাবলিকানদের সমালোচনাও উড়িয়ে দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...