বিজ্ঞাপন

শান্তি চুক্তি আটকেছেন জেলেনস্কি, প্রস্তুত পুতিন: ট্রাম্পের মন্তব্য

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ১০:২৪ এএম
শান্তি চুক্তি আটকেছেন জেলেনস্কি, প্রস্তুত পুতিন: ট্রাম্পের মন্তব্য

হোয়াইট হাউসের ওভাল অফিসে বুধবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, রাশিয়া নয়, বরং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিই সম্ভাব্য শান্তি চুক্তি বাধাগ্রস্ত করছেন। ১৪ জানুয়ারি রয়টার্সকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি মনে করেন, প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন আগ্রমণ শেষ করতে ভ্লাদিমির পুতিন প্রস্তুত থাকলেও কিভ এখনও তেমন আগ্রহী নয়।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তিনি (পুতিন) একটি চুক্তি করতে প্রস্তুত। আমার মনে হয় ইউক্রেন একটি চুক্তি করতে কম প্রস্তুত।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এই বৃহত্তম সংঘাত মার্কিন নেতৃত্বাধীন আলোচনায় সমাধান হচ্ছে না কেন—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি ‘জেলেনস্কি’ নামটি উচ্চারণ করেন। এর মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্টের প্রতি তার অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে, যা ইউরোপীয় রাজধানী এবং মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

বিজ্ঞাপন

ট্রাম্পকে মাঝে মাঝে মার্কিন মিত্রদের চেয়ে পুতিনের কথায় বেশি বিশ্বাস করতে দেখা গেছে। এদিকে, গত ডিসেম্বরে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছিল যে পুতিন পুরো ইউক্রেন দখলের লক্ষ্য এখনও ত্যাগ করেননি। ওই সময় ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গ্যাবার্ড এই প্রতিবেদন অস্বীকার করেছিলেন। সব মিলিয়ে ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্য অঞ্চলটির ভবিষ্যত রাজনীতি এবং যুদ্ধবিরতির আলোচনার গতিপথ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...