ইরানের হুঁশিয়ারি: কাতার থেকে সেনা সরালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
মধ্যপ্রাচ্যস্থ মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে ইরান। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি থেকে আংশিক সৈন্য প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য বিপদ এড়াতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
আঞ্চলিক এই উত্তেজনার মধ্যেই তেহরানে ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য। পাশাপাশি দোহাস্থ মার্কিন দূতাবাস কর্মীদের অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত রাখতে বলেছে। এদিকে, ইরান বৃহস্পতিবার ভোর ২টা ৪৫ মিনিট থেকে সব ধরনের ফ্লাইট উড্ডয়নের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, গত বছরের জুনেও মার্কিন হামলার জবাবে এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো হামলার টার্গেট হতে পারে বলে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সতর্ক করেছে ইরান। এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানের হুঁশিয়ারি: কাতার থেকে সেনা সরালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
মধ্যপ্রাচ্যস্থ মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে ইরান। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি থেকে আংশিক সৈন্য প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য বিপদ এড়াতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
আঞ্চলিক এই উত্তেজনার মধ্যেই তেহরানে ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য। পাশাপাশি দোহাস্থ মার্কিন দূতাবাস কর্মীদের অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত রাখতে বলেছে। এদিকে, ইরান বৃহস্পতিবার ভোর ২টা ৪৫ মিনিট থেকে সব ধরনের ফ্লাইট উড্ডয়নের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, গত বছরের জুনেও মার্কিন হামলার জবাবে এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো হামলার টার্গেট হতে পারে বলে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সতর্ক করেছে ইরান। এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…