বিজ্ঞাপন

বিক্ষোভ ও উত্তেজনার মাঝে ইরান সাময়িকভাবে বন্ধ করল আকাশসীমা

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ৯:৩০ এএম
বিক্ষোভ ও উত্তেজনার মাঝে ইরান সাময়িকভাবে বন্ধ করল আকাশসীমা

দেশজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এবং আভ্যন্তরীণ উত্তেজনার মধ্যেই সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে জারি করা এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক সিভিল ফ্লাইট ছাড়া সব ধরনের উড্ডয়ন কার্যক্রম স্থগিত রাখার কথা জানানো হয়। ‘নোটিস টু এয়ার মিশনস’ বা নোটামের মাধ্যমে তেহরান কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে কেবল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করতে পারবে।

এই পদক্ষেপের পেছনে ইরানে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করা হচ্ছে। ইতিমধ্যে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তবে যুক্তরাষ্ট্র খুব কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে এবং ওয়াশিংটন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। একইসাথে জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও বিক্ষোভকারীদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

অপরদিকে, এই অস্থিরতা সৃষ্টির পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ইরানি কর্মকর্তারা, যদিও পশ্চিমা দেশগুলো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সরকারিভাবে এখনো হতাহতের কোনো তথ্য প্রকাশ না করলেও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, গত ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...