ইরানকে সৌদির বার্তা: মার্কিন হামলার জন্য ভূমি নয়
বিক্ষোভ দমনের কারণে যেকোনো সময় ইরানের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র—এমন আশঙ্কার মধ্যেই সৌদি আরব জানিয়ে দিয়েছে, তারা তেহরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। সৌদি প্রশাসন ও সেনাবাহিনীর ঘনিষ্ঠ দুটি সূত্র বুধবার এই তথ্য নিশ্চিত করেছে।
অন্যদিকে, মার্কিন হামলার সম্ভাবনার মুখে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে, ওয়াশিংটন যদি তাদের আক্রমণ করে, তবে মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও জবাবী হামলা হবে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কাতারসহ বিভিন্ন দেশে অবস্থিত তাদের ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা এই অঞ্চলে তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

গত বছরের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা ব্যবস্থা হিসেবে আল-উদেইদ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছিল ইরান। যদিও ওই সব মিসাইল আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছিল, তবুও বর্তমান উত্তেজনার মধ্যে ওই ঘটনাকে স্মরণীয় করে রেখেছে উভয় পক্ষ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানকে সৌদির বার্তা: মার্কিন হামলার জন্য ভূমি নয়
বিক্ষোভ দমনের কারণে যেকোনো সময় ইরানের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র—এমন আশঙ্কার মধ্যেই সৌদি আরব জানিয়ে দিয়েছে, তারা তেহরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। সৌদি প্রশাসন ও সেনাবাহিনীর ঘনিষ্ঠ দুটি সূত্র বুধবার এই তথ্য নিশ্চিত করেছে।
অন্যদিকে, মার্কিন হামলার সম্ভাবনার মুখে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে, ওয়াশিংটন যদি তাদের আক্রমণ করে, তবে মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও জবাবী হামলা হবে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কাতারসহ বিভিন্ন দেশে অবস্থিত তাদের ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা এই অঞ্চলে তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

গত বছরের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা ব্যবস্থা হিসেবে আল-উদেইদ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছিল ইরান। যদিও ওই সব মিসাইল আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছিল, তবুও বর্তমান উত্তেজনার মধ্যে ওই ঘটনাকে স্মরণীয় করে রেখেছে উভয় পক্ষ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…