বিজ্ঞাপন

সৌদি জানিয়েছে, ইরানে হামলার জন্য মার্কিনদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ৮:৪৯ এএম
সৌদি জানিয়েছে, ইরানে হামলার জন্য মার্কিনদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না

বিক্ষোভ দমনের ঘটনায় ইরানের ওপর যেকোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র—এমন আশঙ্কার মধ্যেই তেহরানকে স্পষ্ট বার্তা দিয়েছে সৌদি আরব। রিয়াদ কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে অনুমতি দেবে না। বুধবার (১৪ জানুয়ারি) সৌদি সরকার ও সামরিক বাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলো এ খবর নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যদি আমেরিকা ইরানে হামলা করে, তবে ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে তারা পাল্টা হামলা চালাবে। এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে কাতারসহ বিভিন্ন দেশে অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার সেনা মোতায়েন রয়েছে। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালালে ইরান এই ঘাঁটিকে টার্গেট করে মিসাইল ছুড়েছিল। তবে ওই হামলা সীমিত আকারের ছিল এবং লক্ষ্যভেদের আগেই সব মিসাইল ভূপাতিত করা হয়েছিল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...