বিজ্ঞাপন

ইরানে হামলা চাইলে সৌদির ভূমি ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ৮:৪২ এএম
ইরানে হামলা চাইলে সৌদির ভূমি ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র

বিক্ষোভ দমনের জেরে যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র—এমন আশঙ্কার মধ্যেই সৌদি আরব জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। গত বুধবার (১৪ জানুয়ারি) সৌদি সরকার ও সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে এ খবর জানা গেছে।

এদিকে, ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করে জানিয়েছেন, যদি আমেরিকা ইরানে আগ্রাসন চালায়, তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা হবে। এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে কাতারসহ বিভিন্ন দেশে অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহার আল-উদেইদ বিমানঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন, যা এই অঞ্চলে ওয়াশিংটনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

বিজ্ঞাপন

গত বছরের জুনে ইরানের পারমাণবিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে আল-উদেইদ ঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরান। যদিও সবকটি মিসাইলই আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়। বর্তমান পরিস্থিতিতে ইরানের এই হুমকি এবং মার্কিন সেনা প্রত্যাহার মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...