বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের হামলা হলে সৌদির ভূমি ব্যবহার করতে পারবে না

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ৮:৩৮ এএম
যুক্তরাষ্ট্রের হামলা হলে সৌদির ভূমি ব্যবহার করতে পারবে না

বিক্ষোভ দমনের জেরে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যেকোনো সময় সামরিক অভিযান চালাতে পারে এমন আশঙ্কার মধ্যেই তেহরানকে স্পষ্ট বার্তা দিয়েছে সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানে হামলার জন্য রিয়াদ ওয়াশিংটনকে তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

বুধবার (১৪ জানুয়ারি) সৌদি সরকার ও সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই হুমকির পরিপ্রেক্ষিতে কাতারসহ বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে সেনাদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার সেনা মোতায়েন রয়েছে। গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান এই ঘাঁটিতে মিসাইল ছুড়েছিল, তবে সেগুলো আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছিল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...