ইরানে হামলায় সৌদির না, মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি
বিক্ষোভ দমনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে এমন আশঙ্কার মধ্যেই স্পষ্ট অবস্থান জানাল সৌদি আরব। বুধবার (১৪ জানুয়ারি) রিয়াদ জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেবে না ওয়াশিংটনকে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার এই পর্যায়ে সৌদির এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে, মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো নিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন চালালে পাল্টা জবাবে ওই সব ঘাঁটিতে হামলা করা হবে। এমন হুমকির মুখে নিরাপত্তার কথা ভেবে কাতারের দোহায় অবস্থিত তাদের বৃহত্তম সামরিক ঘাঁটি আল-উদেইদ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। ওই ঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আল-উদেইদ ঘাঁটিতে মিসাইল ছুড়েছিল ইরান। যদিও তখন সব মিসাইল আঘাত হানার আগেই ধ্বংস করা সম্ভব হয়েছিল। বর্তমানে উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে হামলায় সৌদির না, মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি
বিক্ষোভ দমনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে এমন আশঙ্কার মধ্যেই স্পষ্ট অবস্থান জানাল সৌদি আরব। বুধবার (১৪ জানুয়ারি) রিয়াদ জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেবে না ওয়াশিংটনকে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার এই পর্যায়ে সৌদির এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে, মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো নিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন চালালে পাল্টা জবাবে ওই সব ঘাঁটিতে হামলা করা হবে। এমন হুমকির মুখে নিরাপত্তার কথা ভেবে কাতারের দোহায় অবস্থিত তাদের বৃহত্তম সামরিক ঘাঁটি আল-উদেইদ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। ওই ঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আল-উদেইদ ঘাঁটিতে মিসাইল ছুড়েছিল ইরান। যদিও তখন সব মিসাইল আঘাত হানার আগেই ধ্বংস করা সম্ভব হয়েছিল। বর্তমানে উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…