যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলায় সৌদির না, তেহরানের পাল্টা হুমকি
বিক্ষোভ দমনের জেরে যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন উত্তেজনার মধ্যে সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীকে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। গত বুধবার ১৪ জানুয়ারি সৌদি সরকার ও সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে এ খবর জানা গেছে।
এদিকে, ওয়াশিংটনের সম্ভাব্য হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হুমকি দিয়েছে। দেশটির এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন চালায় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটিতে জবাবি হামলা হবে। এই হুমকির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কাতারসহ বিভিন্ন দেশ থেকে তাদের সেনা সরিয়ে নিতে শুরু করেছে। কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা এই অঞ্চলে ওয়াশিংটনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

এর আগে গত বছরের জুনে ইরানের পারমাণবিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে আল-উদেইদ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছিল ইরান। তবে সেই হামলা সীমিত পর্যায়ের ছিল এবং আঘাত হানার আগেই সব মিসাইল ধ্বংস করা সম্ভব হয়েছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে উভয় পক্ষের সামরিক তৎপরতা বাড়তে থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলায় সৌদির না, তেহরানের পাল্টা হুমকি
বিক্ষোভ দমনের জেরে যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন উত্তেজনার মধ্যে সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীকে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। গত বুধবার ১৪ জানুয়ারি সৌদি সরকার ও সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে এ খবর জানা গেছে।
এদিকে, ওয়াশিংটনের সম্ভাব্য হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হুমকি দিয়েছে। দেশটির এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন চালায় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটিতে জবাবি হামলা হবে। এই হুমকির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কাতারসহ বিভিন্ন দেশ থেকে তাদের সেনা সরিয়ে নিতে শুরু করেছে। কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা এই অঞ্চলে ওয়াশিংটনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

এর আগে গত বছরের জুনে ইরানের পারমাণবিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে আল-উদেইদ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছিল ইরান। তবে সেই হামলা সীমিত পর্যায়ের ছিল এবং আঘাত হানার আগেই সব মিসাইল ধ্বংস করা সম্ভব হয়েছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে উভয় পক্ষের সামরিক তৎপরতা বাড়তে থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…