ইরানে মার্কিন হামলা হলে সৌদি ভূমি ব্যবহারের পথ বন্ধ ঘোষণা
বিক্ষোভ দমনের ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর যেকোনো সময় সামরিক হামলা চালাতে পারে—এমন আশঙ্কার মধ্যেই তেহরানকে নিরাপত্তা বার্তা দিয়েছে সৌদি আরব। রিয়াদ পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের অভিযানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানা হবে। এই হুমকির মুখে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কাতারসহ এলাকার বিভিন্ন ঘাঁটি থেকে তাদের সেনাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার সেনা মোতায়েন রয়েছে। গত বছরের জুনে ইরানের পারমাণবিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে এই ঘাঁটিটি লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছিল ইরান। তবে সব মিসাইলই আঘাত হানার আগেই ভূপাতিত করা সম্ভব হয়েছিল।
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মধ্যে সৌদি আরবেও উপস্থিতি রয়েছে ওয়াশিংটনের। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সৌদি কর্তৃপক্ষের এই অবস্থান মার্কিন পররাষ্ট্রনীতির জন্য নতুন জটিলতা সৃষ্টি করতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে মার্কিন হামলা হলে সৌদি ভূমি ব্যবহারের পথ বন্ধ ঘোষণা
বিক্ষোভ দমনের ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর যেকোনো সময় সামরিক হামলা চালাতে পারে—এমন আশঙ্কার মধ্যেই তেহরানকে নিরাপত্তা বার্তা দিয়েছে সৌদি আরব। রিয়াদ পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের অভিযানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানা হবে। এই হুমকির মুখে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কাতারসহ এলাকার বিভিন্ন ঘাঁটি থেকে তাদের সেনাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার সেনা মোতায়েন রয়েছে। গত বছরের জুনে ইরানের পারমাণবিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে এই ঘাঁটিটি লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছিল ইরান। তবে সব মিসাইলই আঘাত হানার আগেই ভূপাতিত করা সম্ভব হয়েছিল।
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মধ্যে সৌদি আরবেও উপস্থিতি রয়েছে ওয়াশিংটনের। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সৌদি কর্তৃপক্ষের এই অবস্থান মার্কিন পররাষ্ট্রনীতির জন্য নতুন জটিলতা সৃষ্টি করতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…