অমিতাভের রহস্যময় রাগ, ‘চুপ’ লিখে তোলপাড় করলেন নেটদুনিয়ায়
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় বরাবরই সরব থাকেন। তবে এবার তার একটি পোস্ট ঘিরে রহস্য ও আলোচনার ঝড় বয়ে গেছে। সম্প্রতি এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) তিনি কেবল ‘চুপ!’ শব্দটি লিখে একটি রাগী ইমোজি শেয়ার করেন, যা দেখে অনেকেই ধরে নিচ্ছেন কোনো কারণে ক্ষুব্ধ হয়েছেন এই প্রবীণ অভিনেতা।
সাধারণত ব্যক্তিগত জীবনের ক্ষোভ বা বিতর্ক এড়িয়ে চলেন বিগবি। কিন্তু এই এক শব্দের পোস্টে তার অন্যরূপ দেখা গেছে। ভক্ত ও অনুসারীরা এই পোস্ট দেখে অবাক হয়ে গিয়েছেন। মন্তব্যের ঘরে অনেকেই জানতে চেয়েছেন আসলে কী ঘটেছে। কেউ কেউ বলেছেন, ‘স্যার, কী হয়েছে, আপনি কেন রেগে আছেন?’ আবার কেউ কেউ মজা করে তার স্ত্রী জয়া বচ্চনের কঠোর মেজাজের প্রসঙ্গ টেনে এনেছেন।
এই পোস্টকে অনেকে রাগের বহিঃপ্রকাশ বললেও, কেউ কেউ মনে করছেন এটি কোনো প্রতিবাদ। নেটিজেনদের একাংশ মনে করছেন, ব্যক্তিগত কোনো অশান্তি নয় বরং ইন্ডাস্ট্রির কারো ওপর ক্ষোভ থেকেই এমনটা লিখেছেন তিনি। অনেক ভক্ত তার এই সাহসী পদক্ষেপের প্রশংসা করে বলেছেন, যা মনে আছে তা প্রকাশ্যে আনার জন্য এই ধরনের পোস্ট দরকার।
সম্পর্কিত খবর
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন…
বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু