মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে বলিউড পরিচালকের পচাগলা লাশ উদ্ধার

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১:১৬ পিএম
মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে বলিউড পরিচালকের পচাগলা লাশ উদ্ধার

বলিউডের জনপ্রিয় সহ-পরিচালক এমএম বেগের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার মুম্বাইয়ের বাসা থেকেই। চলতি সপ্তাহের শুরুতে বাসার ভেতর থেকে তার পচনশীল লাশ উদ্ধার করে পুলিশ। ৭০ বছর বয়সী এই নির্মাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ সূত্র ও জনসংযোগ কর্মকর্তা।

জানা গেছে, কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এমএম বেগ। টানা চার থেকে পাঁচ দিন তাকে বাসা থেকে বের হতে দেখেননি প্রতিবেশীরা। এতে সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই চলচ্চিত্র নির্মাতার অর্ধগলিত লাশ দেখতে পান। গভীর রাতে লাশটি ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

এমএম বেগ সহকারী পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। রাকেশ রোশন, বিমল কুমার এবং জে ওম প্রকাশের মতো প্রখ্যাত নির্মাতাদের সাথে কাজ করেছেন তিনি। ‘আদমি খিলোনা হ্যায়’, ‘জৈসি করনি ওয়াইস ভরনি’, ‘কর্জ চুকানা হ্যায়’-এর মতো সুপারহিট সিনেমায় তিনি যুক্ত ছিলেন। এছাড়া নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘মাসুম গাওয়াহ’ সিনেমাটি তিনি নিজে পরিচালনা করেছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...