রাগে ফেটে পড়লেন অমিতাভ? এক কথায় তোলপাড় নেটদুনিয়ায়

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১:১২ পিএম
রাগে ফেটে পড়লেন অমিতাভ? এক কথায় তোলপাড় নেটদুনিয়ায়

বলিউড ভুবনের প্রবীণ এই তারকা সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুভূতি বা দৈনন্দিন জীবনের নানা ঘটনা শেয়ার করলেও বিতর্ক থেকে দূরে থাকাই পছন্দ করেন। তবে এবার নিজের সেই পরিচিত ছবি থেকে সরে একেবারে ভিন্ন ভঙ্গিতে আবির্ভূত হলেন তিনি। মাইক্রোব্লগিং সাইট এক্সে বা পূর্বের টুইটারে অমিতাভ বচ্চন হঠাৎ করেই ‘চুপ!’ শব্দটি লিখে একটি রাগী ইমোজি পোস্ট করেন। বিগ বি-এর এই হঠাৎ মেজাজি পোস্ট দেখে তার অগণিত ভক্ত ও নেটিজেনরা হতবাক হয়ে যান।

অমিতাভের এমন আচরণের পেছনের কারণ অনুমান করতে শুরু করেছেন সবাই। কমেন্ট সেকশনে অনেকে উদ্বেগ প্রকাশ করে জানতে চেয়েছেন তার এই রাগের কারণ কী। একজন ভক্ত লিখেছেন, ‘স্যার, আপনি কি ঠিক আছেন?’ অন্যদিকে, কেউ কেউ এই পরিস্থিতিকে হালকা করতে জয়া বচ্চনের কড়া মেজাজের কথা মনে করিয়ে মজার ছলে কমেন্ট করতেও ছাড়েননি। তবে এই পোস্টকে অনেকে রাগের বহিঃপ্রকাশ হিসেবে না দেখে তাৎপর্যপূর্ণ কোনো বার্তা বলেই মনে করছেন।

অনুরাগীদের একাংশ মনে করছেন, পারিবারিক কোনো অশান্তির কারণে নয় বরং হয়তো ইন্ডাস্ট্রির কোনো ঘটনা বা ব্যক্তির প্রতি ক্ষোভ থেকেই এমনটা লিখেছেন তিনি। অনেকে তার এই সরাসরি কথা বলার মনোভাবের প্রশংসা করে জানিয়েছেন, এমনটাই তার স্বভাব উচিত এবং তিনি যেন চুপ থাকেন না। যদিও এখনো এই পোস্টের পেছনের আসল রহস্য উন্মোচন করেননি ‘শাহেনশাহ’ খ্যাত এই অভিনেতা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...