সুস্থ হয়ে বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি, শুটিংয়ে বিরতির পরামর্শ
ব্রেইন টিউমারের সফল অস্ত্রোপচারের পর অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার এই অপারেশন সম্পন্ন হয়। নির্দিষ্ট ৭২ ঘণ্টার মেডিক্যাল পর্যবেক্ষণ শেষে গতকাল বৃহস্পতিবার তাকে ছাড়পত্র দেওয়া হয়।
নির্মাতা সকাল আহমেদ জানিয়েছেন, অস্ত্রোপচারের পর থেকেই তানিয়া আগের তুলনায় অনেক ভালো আছেন। তিনি এখন স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। বর্তমানে তিনি নিজের বাসায় থেকেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পুরোপুরি বিশ্রাম নিচ্ছেন।
এর আগে ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের বিছানায় থাকা একটি ছবি পোস্ট করে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তিনি কোনো শুটিং বা নতুন কাজ করবেন না। তাই এই সময় তাকে কাজের বিষয়ে যোগাযোগ না করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।
সম্পর্কিত খবর
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন…
বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু

আরও পড়ুন