হায়দরাবাদে বাড়িতে আলোকসজ্জা, ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন রাশমিকা-বিজয়?

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৮ পিএম
হায়দরাবাদে বাড়িতে আলোকসজ্জা, ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন রাশমিকা-বিজয়?

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের আলোচিত জুটি বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের গুঞ্জন এখন সর্বত্র। সম্প্রতি বিজয়ের হায়দরাবাদের বাসভবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় পুরো বাড়িটি বিহঙ্গ লাইট ও নানা সাজে সজ্জিত করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি প্রাসাদে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে।

এদিকে, সাড়া জাগিয়েছে ভাইরাল হওয়া একটি বিয়ের আমন্ত্রণপত্র। ওই কার্ডে উল্লেখ করা হয়েছে, আগামী ৪ মার্চ হায়দরাবাদের তাজ কৃষ্ণ হোটেলে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। আমন্ত্রণপত্রে বলা হয়েছে, উদয়পুরে ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের নিয়ে একান্ত ব্যক্তিগতভাবে বিয়ের আয়োজন করবেন এই তারকা দম্পতি। তবে এই তথ্যের সত্যতা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি বিজয় বা রাশমিকা কেউই।

দীর্ঘদিন ধরেই প্রেম ও বিয়ের গুঞ্জনে জর্জরিত এই জুটি। তবে হায়দরাবাদের বাড়িতে কর্মীদের ব্যাপক ব্যস্ততা ও আলোকসজ্জার কাজ দেখে ভক্তদের মনে নতুন করে স্বপ্ন জেগেছে। অনেকের ধারণা, আগামী এক সপ্তাহের মধ্যেই এই জল্পনা বাস্তবে রূপ নিতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...