রাশমিকা-বিজয়ের বিয়ে: হায়দরাবাদের বাড়িতে চলছে জমকালো সাজসজ্জা

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৯ পিএম
রাশমিকা-বিজয়ের বিয়ে: হায়দরাবাদের বাড়িতে চলছে জমকালো সাজসজ্জা

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানার বিয়ে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে তাদের বিয়ের আয়োজন করা হবে বলে তাদের ঘনিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। এরই মধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে দেখা গেছে হায়দরাবাদে অবস্থিত বিজয়ের বাসভবনে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিজয়ের বাড়িটি বিবাহ অনুষ্ঠান উপলক্ষে নতুন করে সাজানো হচ্ছে। বাড়ির ভেতরে ও বাইরে শতাধিক কর্মী ব্যস্ত সময় পার করছেন। অসংখ্য ফেয়ারি লাইট ও ফুল দিয়ে সাজানো হচ্ছে পুরো বাড়ি, পাশাপাশি চলছে তাঁবু টানানোর কাজ।

এদিকে, একটি বিয়ের আমন্ত্রণপত্র ভাইরাল হয়েছে যেখানে বিয়ের তারিখ ২৬ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে। কার্ড অনুযায়ী, উদয়পুরে পারিবারিক পরিবেশে বিয়ের আয়োজন শেষে আগামী ৪ মার্চ হায়দরাবাদের তাজ কৃষ্ণ হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। তবে এই তারকা জুটি এখনো পর্যন্ত প্রকাশ্যে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...