মায়ের রান্না আর তারাবির আড্ডা মিস করছেন জায়েদ খান

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৭ এএম
মায়ের রান্না আর তারাবির আড্ডা মিস করছেন জায়েদ খান

বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও দেশের রোজার আমেজ ও পরিবারের সঙ্গে ইফতারের স্মৃতি ভুলতে পারছেন না ঢালিউডের আলোচিত নায়ক জায়েদ খান। প্রায় দুই বছর ধরে আমেরিকায় থাকলেও সেখানকার ব্যস্ততার মাঝেও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে রোজা পালন করছেন তিনি। এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই তার রোজা শুরু হয়েছে। তবে দেশের মতো এখানে মাইকে আজানের ডাক বা রাতের তারাবির জামাতে হাঁটছে না, যা তাকে ভীষণভাবে দেশের কথা মনে করিয়ে দিচ্ছে।

জায়েদ খান জানান, দেশে থাকলে যেমন ইফতারের সময় টুপি পরে বের হতেন এবং এলাকার মসজিদে তারাবির নামাজে অংশ নিতেন, আমেরিকায় তেমন ধর্মীয় আবহ পাওয়া যায় না। তিনি ছোটবেলার এক মজার স্মৃতির কথাও শেয়ার করেছেন। প্রথবার রোজা রাখার সময় বড়দের বাধা থাকা সত্ত্বেও জেদ ধরে সেহরি খেয়েছিলেন তিনি। কিন্তু দুপুর গড়াতেই ক্ষুধায় মেঝেতে গড়াগড়ি খেতে হয়েছিল তাকে। শেষ পর্যন্ত মায়ের কথায় বিশ্বাস করে সেই রোজা ভেঙে ফেলেছিলেন জায়েদ খান।

পিরোজপুরে ছেলেবেলা কাটানো এই তারকার রোজার আরেক স্মৃতি হলো সাইকেলে করে বরফ আনা। তখন ফ্রিজ ছিল না, তাই বন্ধুদের সাথে সাইকেলে চড়ে আইসক্রিম ফ্যাক্টরি থেকে পলিথিনে করে বরফ কিনে আনতেন তারা। পথিমধ্যে বরফ গলে যেত, তবুও ইফতারের জন্য ঠান্ডা শরবত বানানোর আনন্দই ছিল অন্যরকম। তিনি বলেন, মায়ের হাতের রান্না এবং পরিবারের সবাইকে নিয়ে ইফতার করার যে আনন্দ, তা আমেরিকায় একাকীত্বে ভীষণ মিস করছেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...