স্ট্রেঞ্জার থিংস খ্যাত মিলি ববি ব্রাউন এখন ২৪৫ কোটির মালিক

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৫ এএম
স্ট্রেঞ্জার থিংস খ্যাত মিলি ববি ব্রাউন এখন ২৪৫ কোটির মালিক

বিশ্বজুড়ে জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর ‘ইলেভেন’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেত্রী মিলি ববি ব্রাউন মাত্র ২২ বছর বয়সেই ২৪৫ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও অল্প সময়ের মধ্যেই তিনি হলিউডের অন্যতম সফল তারকায় পরিণত হয়েছেন। একইসঙ্গে প্রযোজক ও উদ্যোক্তা হিসেবেও নিজের অবস্থান দৃঢ় করেছেন এই তরুণী।

২০০৪ সালে স্পেনে জন্ম নেওয়া মিলি ছোটবেলায় পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। লস অ্যাঞ্জেলেসে অভিনয়ের স্বপ্ন নিয়ে আসার পর বারবার অডিশনে ব্যর্থ হওয়া ও পারিবারিক আর্থিক সংকট তার শুরুর দিনগুলোকে কঠিন করে তুলেছিল। তবে ২০১৬ সালে নেটফ্লিক্সের ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজটি তার ভাগ্য বদলে দেয়। এরপর ‘গডজিলা: কিং অব দ্য মনস্টার্স’ এবং ‘এনোলা হোমস’ সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায়ও সাফল্য পান। এমনকি ‘এনোলা হোমস’ সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি।

অল্প বয়সে এত বিশাল খ্যাতির সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিং এবং বুলিংয়ের শিকার হতে হয়েছে মিলিকে। এক পর্যায়ে মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে তিনি তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হন। তবে এসব বাধা ডিঙিয়ে নিজের শর্তে বড় হওয়ার স্বপ্ন দেখছেন এই অভিনেত্রী। বর্তমানে নতুন চলচ্চিত্র ও ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং হলিউডে দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করছেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...