আজানের অপেক্ষায় কাঁদতেন ছোঁয়া, শৈশবের রোজার স্মৃতিতে আবেগ

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৫ এএম
আজানের অপেক্ষায় কাঁদতেন ছোঁয়া, শৈশবের রোজার স্মৃতিতে আবেগ

পবিত্র রমজান মাসে বয়স যতই হোক না কেন, শৈশবের সেই দিনগুলোর কথা মনে পড়ে না এমন মানুষ কমই আছেন। সেরকমই এক আবেগঘন স্মৃতির কথা স্মরণ করেছেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া। অভিনেত্রী জানিয়েছেন, ছোটবেলায় রোজা রাখার সময় দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকা তার জন্য কষ্টকর ছিল। এমনকি ইফতারের আগ মুহূর্তে মসজিদের সামনে বসে আজানের অপেক্ষায় কাঁদতেন তিনি। খুব ইচ্ছে করত, যেন দ্রুত আজান দেওয়া হয় এবং তিনি পানি পান করতে পারেন।

খাবারদাবারের ব্যাপারে এই অভিনেত্রী আজও বাঙালি ঐতিহ্যের প্রতি অনুগত। বর্তমান সময়ে ইফতারে নানা রকম আইটেম থাকলেও তাবাসসুম ছোঁয়ার পছন্দ পুরনো দিনের খাবারেই। তিনি জানান, মুড়ি, জিলাপি, ছোলা এবং বুন্দিয়া দিয়ে ইফতার করা তার অত্যন্ত পছন্দের। ইফতারে বেশি খাওয়ার কারণে অনেকে তাকে খোঁচা দিলেও তিনি সেটা পাত্তা দেন না। পারিবারিকভাবে তাকে রোজা রাখার বিষয়ে কোনো চাপ দেওয়া হতো না বলেও জানান এই অভিনেত্রী। তার মা শিখিয়েছিলেন, রোজা রাখার মূল উদ্দেশ্য হলো গরিব ও অসহায় মানুষের ক্ষুধার কষ্ট উপলব্ধি করা।

বর্তমানে ছোঁয়া দেনা পাওনা নামক জনপ্রিয় একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এছাড়াও টিভিসি এবং বিভিন্ন খণ্ড নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...