বিয়ের গুঞ্জনে জ্বলজ্বল করছে বিজয়ের বাড়ি, ভাইরাল কার্ডে তারিখ ফাঁস

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭ এএম
বিয়ের গুঞ্জনে জ্বলজ্বল করছে বিজয়ের বাড়ি, ভাইরাল কার্ডে তারিখ ফাঁস

দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় তারকা বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের গুঞ্জন এবার তুঙ্গে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ের হায়দরাবাদের বাসভবনের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ফেয়ারি লাইট ও ফুল দিয়ে বাড়ি সাজানোর কাজ চলতে দেখা যায়। ভক্তদের ধারণা, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বসবে এই জুটির বিয়ের আসর।

সূত্রের খবর, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে ঘনিষ্ঠ ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা। এরই মধ্যে একটি বিয়ের আমন্ত্রণপত্র নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, যাতে বিয়ের পাশাপাশি বিবাহোত্তর সংবর্ধনার সময়সূচিও উল্লেখ করা হয়েছে। ওই কার্ড অনুযায়ী, ৪ মার্চ হায়দরাবাদের তাজ কৃষ্ণ হোটেলে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হবে।

যদিও এই খবর নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি বিজয় বা রাশমিকা কেউই। তবে বাড়ির সাজসজ্জা এবং ভাইরাল হওয়া আমন্ত্রণপত্র দেখে অনুরাগীরা দিন গুনছেন তাদের প্রিয় তারকার বিবাহিত জীবনের নতুন অধ্যায়ের জন্য।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...