আজানের অপেক্ষায় কাঁদতেন ছোঁয়া, ইফতারে ভালোবাসেন মুড়ি-জিলাপি
রোজার ক্ষুধার তাড়নায় ছোটবেলায় কাঁদতেন জনপ্রিয় টিভি অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া। শৈশবের সেই রোজার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানালেন, কীভাবে ইফতারের আগ মুহূর্তে অস্থিরতায় দিন কাটাতে হয়েছে তাকে। মসজিদের সামনে বসে আজানের অপেক্ষা করার সেই কষ্টের গল্প এখনও তার মনে গেঁথে আছে।
ছোঁয়া বলেন, অনেক কষ্ট হতো। ঠিক কখন আজান হবে আর আমি পানি খাব— এই অপেক্ষায় মসজিদের সামনে বসে থাকতাম। ক্ষুধার জ্বালায় কান্না করতাম। এছাড়া তার মা ছোটবেলায় শিখিয়েছেন রোজা রাখলে গরিব মানুষের কষ্ট বোঝা যায়, তবে সে সময় তাকে জোর করে রোজা রাখতে বাধ্য করা হতো না।
খাবারের পছন্দ অনেকটাই পুরনো দিনের। হরেক রকম আধুনিক খাবারের ভিড়েও তিনি মুড়ি, ছোলা, জিলাপি এবং বুন্দিয়ার মতো দেশিয় খাবার দিয়েই ইফতার সারতে পছন্দ করেন। এসব একসঙ্গে মিশিয়ে খাওয়ার কারণে অনেকে তাকে খোঁচা দিলেও তিনি তা নিয়ে মোটেই ভাবেন না।
বর্তমানে ‘দেনা পাওনা’ নামক ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এই নাটকের ‘নিপা’ চরিত্রটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। এর বাইরেও বেশ কিছু টিভিসি এবং খণ্ড নাটকে কাজ করে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
সম্পর্কিত খবর
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন…
বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু

আরও পড়ুন