রমজানের রোজা ও আত্মশুদ্ধিতে নুসরাত ফারিয়া, কাজ নিয়ে যা বললেন

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৩৯ এএম
রমজানের রোজা ও আত্মশুদ্ধিতে নুসরাত ফারিয়া, কাজ নিয়ে যা বললেন

সারাবছর শুটিং এবং শোবিজের ব্যস্ততায় কাটলেও পবিত্র রমজান মাসটি ভিন্নভাবেই কাটে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার। এই মাসে তিনি নিজের কর্মব্যস্ততা কমিয়ে আত্মিক প্রশান্তি এবং পরিবারের প্রতি মনোযোগ দেন। ধর্মপ্রাণ হিসেবে এই সময়ে সংযম ও ইবাদত-বন্দেগিই তার মূল লক্ষ্য হয়ে ওঠে।

রোজার এই মাসটি নুসরাতের কাছে শৈশব ও কৈশোরের স্মৃতিবিজড়িত। তিনি জানান, রোজার সময় পরিবারের সাথে সময় কাটানোর চেষ্টা করেন তিনি। একসঙ্গে ইফতার, তারাবির নামাজ, সেহরি এবং রাত জাগা এই ছোট ছোট মুহূর্তগুলো তাকে অন্যরকম আনন্দ দেয়। ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন তিনি।

নতুন সিনেমা নিয়ে তিনি জানান, বর্তমানে বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। তবে কোন কাজটি চূড়ান্ত হবে তা এখনো নিশ্চিত নয় বলে জানান এই অভিনেত্রী। কোনো কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত তিনি সে বিষয়ে ঘোষণা দিতে চান না। সব মিলিয়ে ইবাদত ও সংযমের মাধ্যমেই এই মাসটি কাটাতে চান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...