রাশমিকা-বিজয়ের বিয়ে নিয়ে জল্পনা, সাজছে হায়দরাবাদের বাড়ি

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ৯:০৪ এএম
রাশমিকা-বিজয়ের বিয়ে নিয়ে জল্পনা, সাজছে হায়দরাবাদের বাড়ি

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের আলোচিত জুটি বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের গুঞ্জন এখন সর্বত্র। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের এক রাজপ্রাসাদে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। এই খবরের মাঝেই হায়দরাবাদে অবস্থিত বিজয়ের বাসভবনে শুরু হয়েছে জমকালো সাজসজ্জার কাজ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বাসভবনের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, আলোকসজ্জা ও ফুল দিয়ে সাজানো হচ্ছে বাড়িটি। কর্মীরা পরিচ্ছন্নতার কাজ এবং তাঁবু লাগানোর ব্যস্ততায় রয়েছেন। বিশাল ফেয়ারি লাইট ও সাজসজ্জা দেখে অনুমান করা হচ্ছে, আসন্ন বিয়ে উপলক্ষে এই প্রস্তুতি চলছে।

এদিকে, নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি বিয়ের আমন্ত্রণপত্রের ছবি। ওই কার্ড অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি প্রাসাদে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। এরপর ৪ মার্চ সন্ধ্যা ৭টায় হায়দরাবাদের তাজ কৃষ্ণ হোটেলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। যদিও এই তথ্যের বিষয়ে এখনো মুখ খুলেননি এই তারকা জুটি, তবে তাদের ঘনিষ্ঠরা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...