মসজিদের সামনে বসে কাঁদতেন ছোঁয়া, ইফতারে ভালোবাসেন মুড়ি-জিলাপি
শৈশবে রোজা রাখার সময় ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে প্রতিদিন মসজিদের সামনে বসে কান্না করতেন জনপ্রিয় অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া। শুধু অধীর আগ্রহে অপেক্ষা করতেন কখন আজান দেওয়া হবে এবং তিনি ইফতারের পানি পান করতে পারবেন। এমনকি আজানে বিলম্ব হলে কৌতূহলবশত হুজুরকে ফোন করেও প্রশ্ন করতেন তিনি।
ছোটবেলায় মা তাকে শেখাতেন যে রোজা রাখলে গরিব ও অসহায় মানুষের কষ্ট বোঝা যায়, তবে রোজা রাখার ব্যাপারে তার ওপর কখনো কোনো চাপ ছিল না। এখনো পুরনো দিনের মতোই ইফতারের টেবিলে তার পছন্দ দেশি খাবার। মুড়ির সাথে জিলাপি, ছোলা ও বুন্দিয়া মিশিয়ে খেতে তিনি খুব পছন্দ করেন। অনেকে এটি নিয়ে খোঁচা দিলেও তাতে তার কোনো মাথাব্যথা নেই।
বর্তমানে টেলিভিশন স্ক্রিনে ‘দেনা পাওনা’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করছেন এই অভিনেত্রী। এছাড়াও বিভিন্ন টিভিসি এবং একক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
সম্পর্কিত খবর
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন…
বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু