মাধুরী দীক্ষিতের নাচ নকল করতে গিয়ে ট্রোলের শিকার ঋতুপর্ণা

টালিউডের পরিচিত মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি কলকাতার একটি অনুষ্ঠানে মঞ্চ মাতাতে উঠেছিলেন। সেখানে তিনি বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দেবদাস’-এর বিখ্যাত ‘ধাই সাম রোক লেই’ গানে নেচেছেন। চন্দ্রমুখীর সাজে গোলাপি লেহেঙ্গা এবং গয়নায় নিজেকে সাজিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু মাধুরী দীক্ষিতের সেই কিংবদন্তি নৃত্যের স্টেপ অনুকরণ করতে গিয়েই বিপাকে পড়তে হয় তাকে।
অনুষ্ঠানের মঞ্চে তার এই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় সমালোচনা। সাজপোশাক নিয়ে খুব একটা কথা না বললেও তার নাচের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই কমেন্ট করেছেন যে, পর্যাপ্ত অনুশীলন ছাড়াই তিনি এই পারফরম্যান্স দিয়েছেন। একজন তাকে ‘মিসো থেকে অর্ডার করা মাধুরী’ আখ্যা দিয়ে ব্যঙ্গ করেছেন। আবার কেউ কেউ একে ‘মাস্টারপিসের পিন্ডি চটকানো’ বলেও মন্তব্য করেছেন।
বিশেষ করে মাধুরী দীক্ষিতের সেই বিখ্যাত নাচের ধরন তুলে ধরতে ব্যর্থ হওয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েন এ অভিনেত্রী। সবাইকে সব পারদর্শিতা দেখাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা না থাকলেও, তার এই উদ্যোগ নিয়ে চলছে ব্যাপক হইচই।
সম্পর্কিত খবর
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু
মাধুরীর সাজে ঋতুপর্ণা, নাচ নিয়ে নেটপাড়ার তীব্র সমালোচনা
অভিনয় থেকে অনির্দিষ্টকালের বিরতি, বোনের সঙ্গে সময় কাটাতে আমেরিকায় মাহি

আরও পড়ুন

মাধুরী দীক্ষিতের নাচ নকল করতে গিয়ে ট্রোলের শিকার ঋতুপর্ণা

টালিউডের পরিচিত মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি কলকাতার একটি অনুষ্ঠানে মঞ্চ মাতাতে উঠেছিলেন। সেখানে তিনি বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দেবদাস’-এর বিখ্যাত ‘ধাই সাম রোক লেই’ গানে নেচেছেন। চন্দ্রমুখীর সাজে গোলাপি লেহেঙ্গা এবং গয়নায় নিজেকে সাজিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু মাধুরী দীক্ষিতের সেই কিংবদন্তি নৃত্যের স্টেপ অনুকরণ করতে গিয়েই বিপাকে পড়তে হয় তাকে।
অনুষ্ঠানের মঞ্চে তার এই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় সমালোচনা। সাজপোশাক নিয়ে খুব একটা কথা না বললেও তার নাচের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই কমেন্ট করেছেন যে, পর্যাপ্ত অনুশীলন ছাড়াই তিনি এই পারফরম্যান্স দিয়েছেন। একজন তাকে ‘মিসো থেকে অর্ডার করা মাধুরী’ আখ্যা দিয়ে ব্যঙ্গ করেছেন। আবার কেউ কেউ একে ‘মাস্টারপিসের পিন্ডি চটকানো’ বলেও মন্তব্য করেছেন।
বিশেষ করে মাধুরী দীক্ষিতের সেই বিখ্যাত নাচের ধরন তুলে ধরতে ব্যর্থ হওয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েন এ অভিনেত্রী। সবাইকে সব পারদর্শিতা দেখাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা না থাকলেও, তার এই উদ্যোগ নিয়ে চলছে ব্যাপক হইচই।
সম্পর্কিত খবর
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও…
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু
মাধুরীর সাজে ঋতুপর্ণা, নাচ নিয়ে নেটপাড়ার তীব্র সমালোচনা
অভিনয় থেকে অনির্দিষ্টকালের বিরতি, বোনের সঙ্গে সময় কাটাতে…