আজানের অপেক্ষায় কাঁদতেন ছোঁয়া, ইফতারে ভুনা মুড়ি ও জিলাপির প্রীতি

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ৭:১৮ এএম
আজানের অপেক্ষায় কাঁদতেন ছোঁয়া, ইফতারে ভুনা মুড়ি ও জিলাপির প্রীতি

ছোটবেলায় রোজা রাখার সময় অস্থিরতায় ভুগতেন জনপ্রিয় টিভি অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া। ক্ষুধার তাড়নায় মসজিদের সামনে বসে থেকে কান্না করতেন এবং আজানের অপেক্ষায় থাকতেন বলে স্মৃতিচারণ করেছেন তিনি। তার ভাষ্যমতে, ইফতারের আগ মুহূর্তে অস্থির লাগতো, কখন মুয়াজ্জিন সাহেব আজান দেবেন এবং তিনি পানি পান করতে পারবেন।

খাবারের ব্যাপারে এই অভিনেত্রী দেশি চিরায়ত স্বাদের পন্থি। আধুনিক ও দামি খাবারের চেয়ে চিনি চিনি জিলাপি আর ভুনা মুড়ির সংমিশ্রণ তার খুব প্রিয়। এছাড়াও ছোলা ও বুন্দিয়া দিয়ে ইফতার করতে তিনি বেশি পছন্দ করেন। পরিচিতরা অনেকেই তাকে খাওয়ার পরিমাণ নিয়ে খোঁচা দিলেও তিনি সেসব নিয়ে মাথা ঘামান না বলে জানান।

‘দেনা পাওনা’ ধারাবাহিকের নিপা চরিত্রে অভিনয় করা ছোঁয়া জানান, তার মা ছোটবেলায় শিখিয়েছেন রোজার মাধ্যমে অসহায় মানুষের ক্ষুধার কথা উপলব্ধি করতে হয়। তবে পারিবারিকভাবে তাকে রোজা রাখার ব্যাপারে কোনো চাপ দেওয়া হতো না, সম্পূর্ণ ইচ্ছাধীন ছিল বিষয়টি। বর্তমানে তিনি বিভিন্ন টিভিসি ও নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...