প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য কামনা করলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের পর তাকে অভিনন্দন জানাতে দেখা গেল জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপাকে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই শিল্পী নতুন সরকারপ্রধানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশের কল্যাণ কামনা করে এক আবেগঘন স্ট্যাটাস শেয়ার করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় কনকচাঁপা লিখেছেন, এই ঐতিহাসিক মুহূর্তের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি। তিনি প্রার্থনা করেছেন, আল্লাহ যেন তারেক রহমানকে দেশ ও জাতির সেবা করার সুযোগ দান করেন এবং তার মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেন। দোয়ার কথা শেষ করেন ‘আমিন’ বলে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরই ধারাবাহিকতায় সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন শেষে ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। বিনোদন জগতের এই তারকার শুভেচ্ছাবার্তা রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
সম্পর্কিত খবর
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু
মাধুরীর সাজে ঋতুপর্ণা, নাচ নিয়ে নেটপাড়ার তীব্র সমালোচনা
অভিনয় থেকে অনির্দিষ্টকালের বিরতি, বোনের সঙ্গে সময় কাটাতে আমেরিকায় মাহি

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য কামনা করলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের পর তাকে অভিনন্দন জানাতে দেখা গেল জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপাকে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই শিল্পী নতুন সরকারপ্রধানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশের কল্যাণ কামনা করে এক আবেগঘন স্ট্যাটাস শেয়ার করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় কনকচাঁপা লিখেছেন, এই ঐতিহাসিক মুহূর্তের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি। তিনি প্রার্থনা করেছেন, আল্লাহ যেন তারেক রহমানকে দেশ ও জাতির সেবা করার সুযোগ দান করেন এবং তার মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেন। দোয়ার কথা শেষ করেন ‘আমিন’ বলে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরই ধারাবাহিকতায় সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন শেষে ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। বিনোদন জগতের এই তারকার শুভেচ্ছাবার্তা রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
সম্পর্কিত খবর
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও…
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু
মাধুরীর সাজে ঋতুপর্ণা, নাচ নিয়ে নেটপাড়ার তীব্র সমালোচনা
অভিনয় থেকে অনির্দিষ্টকালের বিরতি, বোনের সঙ্গে সময় কাটাতে…