শাহরুখ-অমিতাভের সঙ্গে কাজ করতে চান না কেন? কারণ জানালেন সুদীপ শর্মা
বলিউড ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের মতো তারকাদের সাথে কাজ করার স্বপ্ন দেখেন অনেক নির্মাতাই। তবে এই তালিকায় নেই ‘এনএইচ ১০’-এর চিত্রনাট্যকার ও জনপ্রিয় ওয়েব সিরিজ নির্মাতা সুদীপ শর্মা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বলিউডের এই দুই মহাতারকার সাথে কাজ করার কোনো ইচ্ছেই তার নেই।
সুদীপ শর্মা জানান, বড় তারকাদের সাথে কাজ করতে গেলে তাদের ভাবমূর্তি এবং ভক্তদের চাহিদা মাথায় রাখতে হয়, যা গল্প বলার স্বাধীনতায় বাধা দেয়। একজন নির্মাতা হিসেবে তিনি চান তার নিজস্ব গল্প এবং চরিত্রগুলোকেই প্রাধান্য দিতে। তাই নামি অভিনেতাদের স্টারডম এবং তাদের ইমেজ নিয়ে খুব একটা ভাবতে চান না তিনি।
তবে একেবারেই বন্ধ করে দেননি এই সুযোগ। সুদীপ বলেন, যদি কোনো গল্পের প্রয়োজনেই প্রথম সারির কোনো তারকা প্রয়োজন হয়, সেক্ষেত্রে তিনি তাদের সাথে কাজ করতে আপত্তি করবেন না। তবে নিজের ইচ্ছেয় বা স্বপ্নের বশে তিনি এই দুই তারকার সাথে কাজ করতে চান না বলে জোরালো অবস্থান ব্যক্ত করেছেন।
সম্পর্কিত খবর
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন…
বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু

আরও পড়ুন