মাধুরীর গানে নেচে সমালোচনার মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ৬:২৩ এএম
মাধুরীর গানে নেচে সমালোচনার মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত

কলকাতার একটি জমকালো অনুষ্ঠানে মঞ্চ মাতাতে গিয়ে বিপাকে পড়েছেন টলিউডের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বলিউড সুপারস্টার মাধুরী দীক্ষিতের বিখ্যাত সিনেমা ‘দেবদাস’-এর ‘ধাই সাম রোক লেই’ গানে নেচে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

চন্দ্রমুখীর সাজে গোলাপি রঙের লেহেঙ্গা এবং ফুলের বেণী পরে মঞ্চে ওঠেন এই অভিনেত্রী। তবে সাজসজ্জা নয়, তার নাচের ভঙ্গিই কটাক্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাধুরীর সেই কিংবদন্তি নৃত্যের স্টেপ অনুকরণ করতে গিয়ে হিতে বিপরীত হয়েছে ঋতুপর্ণার। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটপাড়ার বাসিন্দারা তীব্র কটাক্ষ করেছেন। অনেকে তাকে প্রেশারকুকারে সিদ্ধ হওয়া মাধুরী এবং মিসো থেকে অর্ডার করা মাধুরী বলেও কটাক্ষ করেছেন।

নেটিজেনদের একাংশ মনে করছেন, এই ধরনের মাস্টারপিসের ওপর নাচ করা উচিত হয়নি তার। অনেকে লিখেছেন, প্র্যাকটিসের অভাবেই এমন হয়েছে এবং সবাইকে সব করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। এদিকে, ভিডিওর বেশ কিছু অংশে তার মেকআপ ও পোশাক নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...