রোজা রেখে কাঁদতেন ছোটবেলায়, আজানে দেরি হলে হুজুরকে মিসকল দিতেন নিপা

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ৬:১৭ এএম
রোজা রেখে কাঁদতেন ছোটবেলায়, আজানে দেরি হলে হুজুরকে মিসকল দিতেন নিপা

ছোটবেলায় রোজা রাখার স্মৃতি নিয়ে কথা বললেন জনপ্রিয় টিভি অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া। তার ভাষ্যমতে, স্কুলজীবনে রোজা রাখার সময় অস্থিরতায় পড়ে যেতেন তিনি। ক্ষুধার তাড়নায় দিনের শেষে ইফতারের অপেক্ষায় মসজিদের সামনে বসে থাকতেন এবং কান্না করতেন অভিনেত্রী। এমনকি আজান দিতে দেরি হলে হুজুরকে মুঠোফোনে মিসকল দিয়ে তাগাদা দিতেন বলে জানান তিনি।

খাবারের বিষয়ে নিপা জানান, তিনি ইফতারে ভারী খাবারের চেয়ে দেশি খাবার বেশি পছন্দ করেন। মুড়ি, ছোলা, জিলাপি এবং বুন্দিয়া একসঙ্গে মিশিয়ে খেতে তার খুব ভালো লাগে। অনেকে তাকে এসব খাবার খেতে নিষেধ করলেও তিনি তাতে কর্ণপাত করেন না।

মায়ের কাছ থেকে রোজার গুরুত্ব শিখেছেন বলে উল্লেখ করেন এই অভিনেত্রী। মা তাকে শিখিয়েছেন রোজা রাখলে গরিব ও অসহায় মানুষের ক্ষুধার কথা বোঝা যায়। তবে পারিবারিকভাবে তাকে রোজা রাখার ব্যাপারে কোনো চাপ দেওয়া হতো না। বর্তমানে ‘দেনা পাওনা’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...